টাফের জন্য Cypress অটোমেটেড টেস্ট
অটোমেটেড টেস্ট গাড়ির ব্রেকের মতো। ব্রেক ছাড়া বেশি গতিতে গাড়ি চালানোর সাহস হয় না।
টাফের ডেভেলপমেন্টের দিক থেকে ২০২১ সাল দুর্দান্তভাবে শুরু হয়েছিল। কমিউনিটির প্রিয় কিছু ফিচার লঞ্চের পাশাপাশি কোডবেস ও ইন্টার্নাল ফ্রেমওয়ার্ক উন্নত করতে প্রচুর কাজ হয়েছে।
এই সময়ে আপডেট ডেপ্লয়ের আগে টাফ ম্যানুয়ালি টেস্ট করা ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। টাফে ইতোমধ্যে ক্রিটিকাল অংশগুলো কভার করার জন্য ইউনিট টেস্ট ছিল (ভবিষ্যতের একটি ইঞ্জিনিয়ারিং ব্লগ পোস্টে এ নিয়ে আরও লেখা হবে), কিন্তু ভালোভাবে লেখা এন্ড-টু-এন্ড টেস্টের বিকল্প সেগুলো নয়।